মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারি ধরতে সেনাবাহিনীর অভিযান

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারি ধরতে অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

সোমবার (১১ আগস্ট) রাত ৮টার পর অভিযান শুরু করে তারা।

এদিন মাদক কারবারে আধিপত্য নিয়ে দুই গ্রুপ ভোর রাত থেকে সকাল পর্যন্ত ক্যাম্পের ৭ নম্বর গলিতে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছুড়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার (১০ আগস্ট) দুপুরে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে এক নারী আহত হন। রাতেই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এরপর দুই পক্ষের আধিপত্য বিস্তারের সূত্র ধরেই সংঘর্ষের শুরু। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।

সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাম্পের ঘটনার দিকে নজর রাখছেন তারা। বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ দেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে অভিযানে অপরাধীরা গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও এই এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে মাদক কারবার পরিচালনার জন্যই এ ধরনের ঘটনা ঘটছে বলে জানান ওই সেনা কর্মকর্তা।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago