১৫ টাকা কেজিদরে চাল পাবে ৫৫ লাখ পরিবার : মানিকগঞ্জে খাদ্য উপদেষ্টা

আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে ১৫ টাকা কেজিদরে চাল পাবে ৫৫ লাখ পরিবার। এ উপলক্ষে সারা দেশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সোমবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ সার্কিট হাউসে খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই চার মাস টানা চলবে এই কর্মসূচি।

এ ছাড়া ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারির পর আরো দুই মাস এই কর্মসূচি চলবে।’

তিনি বলেন, ‘এই কর্মসূচিতে ছয় মাসের জন্য লাগবে ১০ লাখ মেট্রিক টন চাল। প্রয়োজন হলে বিদেশ থেকে ৪ লাখ টন চাল ইনপুট (আমদানি) করা হবে।’

বাজারে চালের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে খাদ্য উপদেষ্টা বলেন, ‘কৃষক পর্যায়ে ১ কেজি চাল উৎপাদন করতে ২০ থেকে ২৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।

এ ছাড়া নিম্নবিত্ত ভোক্তাদের জন্য আরো কম মূল্যে চাল ক্রয়ের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গতবছর ৫০ লাখ সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়ে ৫৫ লাখ করা হয়েছে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন আক্তার, বিভাগীয় ও জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভিন্ন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago