রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে শোক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগষ্ট) জেলার পাংশা উপজেলা প্রেসক্লাবের সামনে পাংশা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুরুতে এ উপলক্ষে একটি শোক র্যালী বের করা হয়। স্থানীয় ও জেলায় কর্মরত সাংবাদিকরা মুখে কালো কাপড় বেধে এ শোক র্যালীতে অংশ নেন। র্যালীটি পাংশা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পাংশা প্রেসক্লাবের আহবায়ক ও আমার দেশ পত্রিকার এম. এ জিন্নাহ’র সভাপতিত্বে এবং বাংলা টিভির প্রতিনিধি রতন মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিডি ২৪ লাইভ ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, সিনিয়র সাংবাদিক দৈনিক কুষ্টিয়ার কাগজের সহ সম্পাদক কাজী সেলিম, প্রেসক্লাবের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন সরদার, প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক দৈনিক কালবেলার প্রতিনিধি মোঃ শামীম হোসেন, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রতিনিধি এস কে পাল সমীর, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি সাকী মাহবুব, এশিয়ান টিভির ক্যামেরা পারন্সন আল-আমিন হোসেন, দৈনিক আমার সংবাদের কালুখালী উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাকিবুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক জাতির বিবেক, আর গাজীপুরে সেই বিবেককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের বিদায়ের আন্দোলনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। একের পর এক সাংবাদিক হত্যা ও হামলা দেশের গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি। তুহিন হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এ ধরনের ঘটনা আরও বাড়বে। এ সময় পাংশা প্রেসক্লাবের সদস্য চ্যানেল এস এর জেলা প্রতিনিধি শাহীন রেজা, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি আকাশ মাহমুদ, দৈনিক চিত্রের প্রতিনিধি উজ্জল হোসেন,জসিম উদ্দিন, সাম্পান মাহমুদ, শরিফুল ইসলাম, নয়া বাংলাদেশ টিমের শাহীন, দৈনিক জয়সাগরের জেলা প্রতিনিধি রেবা খাতুন, কালুখালীর আদম আলীসহ পাংশার সকল গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ কর্মসুচীতে অংশ গ্রহণ করেন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…