ট্রাফিক সার্জেন্ট গাড়ির কাগজ দেখতে চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন কর অঞ্চল-২৫ এর সহকারী কর কমিশনার ফাতেমা বেগম।
রোববার (১০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর-১ শাখার সচিব আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু ফাতেমা বেগম, সহকারী কর কমিশনার, কর অঞ্চল-২৫, ঢাকা হিসেবে কর্মকালে গত ১২ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক রাত ৮ ঘটিকায় ঢাকা মেট্রো-গ-৩৪৫৯০৬ নম্বর প্রাইভেটকারে অবস্থানকালে লালবাগ থানাধীন ২৬ নং ওয়ার্ডস্থ পলাশী মোড় পলাশী-নীলক্ষেতগামী পাকা রাস্তার উপর সিয়েরা ট্যাঙ্গো-৩৫ ডিউটি করাকালীন ট্রাফিক সার্জেন্ট শাহা জামাল কর্তৃক গাড়ির কাগজপত্র প্রদর্শন করতে বললে ফাতেমা বেগম গাডড়র কাগজপত্র সঠিক আছে মর্মে গাড়ির কাগজপত্র প্রদর্শন করতে অপারগতা প্রকাশ করেন। ট্রাফিক সার্জেন্ট পুনরায় গাড়ির কাগজপত্র প্রদর্শন করতে বলায় ফাতেমা বেগম গাড়ি থেকে বের হয়ে ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় (যেমন- ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, সারাজীবন ঘুষ খাইছে ইত্যাদি) গালিগালাজ করায় ট্রাফিক সার্জেট শাহা জামাল কর্তৃক তার বিরুদ্ধে লালবাগ থানায় পেনাল কোড ১৮৬০ এর ১৮৬/৩৫৩/৩৩২/১৭৯/১১৪ ধারা অনুযায়ী গত ১৩/০৪/২০২৫ তারিখে ৩ নম্বর মামলা দায়ের করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, যেহেতু ফাতেমা বেগম, সহকারী কর কমিশনার, কর অঞ্চল-২৫, ঢাকা ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় (যেমন- ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, সারাজীবন ঘুষ খাইছে ইত্যাদি) গালিগালাজ করেন যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণ-এর দায়ে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে; সেহেতু, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২ ধারা অনুযায়ী নিজ ফাতেমা বেগম, সহকারী কর কমিশনার, কর অঞ্চল-২৫, ঢাকাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…