এক্সপ্রেস প্রতিবেদক
চুয়াডাঙ্গায় পৃথকস্থানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে আটক করেছে। সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলার গেপিনাথপুর নতুনপাড়া ও পৌর এলাকার কেদারগঞ্জ নতুন পাড়ায় অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ নতুন পাড়ার মৃত বোরহান মুন্সির ছেলে মিলন (৪২) ও গেপিনাথপুর নতুন পাড়ার মৃত নেয়াকত আলীর ছেলে নাজির আলী (৩৮)। সোমবার রাত ৯ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ নতুন পাড়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। এ সময় আলোচিত মাদক ব্যবসায়ী মিলনকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে তার কাছে দুই পিচ ব্রুপেনরফাইন ইনজেকশন পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামি মিলনকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
অপরদিকে, সন্ধ্যা সাড়ে ৫টায় গেপিনাথপুর নতুন পাড়ায় অভিযান চালিয়ে নাজির আলীকে আটক করা হয়। তার নিজ বাড়িতে তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি নাজির আলীকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…