বিএনপির অফিস ভাঙচুর মামলায় ফুলগাজী আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফেনীর ফুলগাজীতে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক আজাদ (৫৬) এবং আমজাদহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবাদুল্লাহ (৫৫)।

আটক আজাদ জিএমহাট ইউনিয়নের শরীফপুর গ্রামের নিবাসী মৃত আসলামের ছেলে এবং এবাদুল্লাহ আমজাদহাট ইউনিয়নের মনিপুর গ্রামের আমান উল্ল্যাহর ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে উপজেলার জিএমহাট এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল হক আজাদকে এবং আমজাদ হাট ইউনিয়নের মনিপুর গ্রামে অভিযান চালিয়ে এবাদুল্লাহকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ২০১৮ সালে বিএনপির অফিস ভাঙচুর মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ‘দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ফেনী প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

19 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

30 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago