‘কেটু মিজান নয়, সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করেছে আরিফ’: গ্রেপ্তারকৃত আসামি আল আমিন

কেটু মিজান নয়, সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করেছে আরিফ বলে জানিয়েছে গ্রেপ্তারকৃত আসামি আল আমিন। প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সত্য কথা বললে আপনারা কন মিছা, এখন আমার মিছা কথা বলে লাভ কী। আমি যেহেতু ধরা পড়েছি, আমার মিথ্যা বলে তো এখন লাভ নাই।’

আল আমিন বলেন, ‘কেটু মিজান ভাই নয়, সাংবাদিক তুহিন ভাইকে কুপিয়ে হত্যা করেছে আরিফ ভাই

লাল শাহীনের নেতৃত্বে কাজটা করা হয়েছে। কিন্তু আরিফ ভাই ঘটনাস্থলে স্বয়ং উপস্থিত ছিল। আরিফ ভাই কেটু মিজান ভাইয়ের কাছ থেকে দা নিয়ে তুহিন ভাইকে মারছে।’

এর আগে, গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) রাতে পৃথক অভিযানে গাজীপুর নগরীর সদর থানার সালনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ দেখে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রবিউল ইসলাম। তিনি বলেন, ‘ফুটেজে দা, ছুরি ও চাপাতি হাতের যাদের দেখা গেছে, গ্রেপ্তারকৃত তিনজন তাদের মধ্যে ছিল।’

 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে—ঘটনার শুরুতে ভিডিওতে যে নারীকে দেখা গেছে, যে নারীকে কেন্দ্র করে হামলার ঘটনা সেই নারী।

তার নাম গোলাপি। এ ছাড়া ফুটেজে চাপাতি হাতে (দাড়িওয়ালা এবং মাথায় ক্যাপ পরা) কোপানোর জন্য যাকে দৌড়াতে দেখা যায় সেই ব্যক্তি চাপাতি ফয়সাল ওরফে কেটু মিজান। অপরজন ফুটেজে যাকে সাদা শার্ট ও জিন্সের প্যান্ট পরা চাপাতি হাতে দাঁড়ানো সেই যুবক স্বাধীন। তাদের মধ্যে চাপাতি ফয়সাল ওরফে কেটু মিজানের স্ত্রী গ্রেপ্তারকৃত গোলাপি। এ ছাড়া আল আমিন নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাত ১২টার দিকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেন, ‘সাংবাদিক তুহিন হত্যার পর থেকেই পুলিশের একাধিক টিম বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছিল। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর আসামিদের শনাক্ত করা এবং তাদের অবস্থান জানার জন্য চেষ্টা অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় ওই চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago