চুয়াডাঙ্গার সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দারের পিএস আনিস গ্রেফতার

এক্সপ্রেস প্রতিবেদক
চুয়াডাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ তিন মামলার আসামি আনিস আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার জাফরপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আনিস আহমেদ (৩২) চুয়াডাঙ্গা সদর উপজেলার ঠাকুরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের পিএস।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের পরিদর্শক (অপারেশন) হোসেন আলীর নেতৃত্বে একটি টিম সোমবার রাতে সদর উপজেলার জাফরপুর বাজার এলাকায় অভিযান চালান। অভিযানকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ একাধিক মামলার আসামি আনিস আহমেদকে গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) হোসেন আলী বলেন, গ্রেফতারকৃত আনিস আহমেদের নামে তিনটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এর আগেও তাকে গ্রেফতারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago