এক্সপ্রেস জীবননগর
চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৩১ জন নারী-পুরুষ ও শিশুকে গ্রেফতার করা হয়েছে। বিজিবি সদস্যরা গত রবিবার ও গতকাল সোমবার পৃথক অভিযান চালিয়ে তারেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের থানায় সোর্প করা হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে।
বিজিবি সুত্র জানায়, ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বেশ কিছু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। এ সংবাদের ভিত্তিতে অনুপ্রবেশ চেষ্টাকারীদের আটক করতে মহেশপুর ৫৮ বিজিবি’র সদস্যরা অভিযান পরিচালনা করেন। মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে রবিবার সন্ধ্যা ৬টা েেক রাত ১১টা পর্যন্ত ৮জন এবং গতকাল সোমবার রাত ৩টা েেক দুপুর ১২টা পর্যন্ত বিজিবির বিশেষ অভিযানে ৩১ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেন।
মহেশপুর উপজেলার শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর, বাঘাডাংগা এবং জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। আটককৃত ব্যক্তিরা বরিশাল, নড়াইল, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, ঢাকা, নারায়নগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসি›া। আটককৃতদের গতকাল সোমবার বিকেলে জীবননগর থানায় সোর্প করা হয়েছে।
বিজিবি সুত্র জানায়, এছাড়া বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় আটক দু’জন নারীকে আন্তঃ সীমান্ত মানব পাচার প্রতিরোধ বিষয়ক আইন ও ভিকটিম চিহিৃতকরণ সংস্থা জাস্টি এ্যান্ড কেয়ার যশোরের নিকট হস্তান্তর করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনার ব্যাপারে জীবননগর থানায় একটি মামলা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসে সর্বমোট ২৫৫ জন নারী-পুরুষ ও শিশুকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় মহেশপুর ও জীবননগর সীমান্ত এলাকা হতে আটক করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…