মেহেরপুরে বাল্যবিয়ে করতে এসে বর কারাগারে

মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ে করতে এলে বরকে সাত দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সেইসঙ্গে বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রে খাইরুল ইসলাম বলেন, মদনাডাঙ্গা গ্রামের পেল্টু মিয়ার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী কন্যা খাদিজা খাতুনের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। পরে আটক করা হয় বর রাব্বি রাসেল (১৯) ও তার দুলাভাই সজীব আলীকে (২৮)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরকে সাত দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, বাল্যবিয়ে একটি ফৌজদারি অপরাধ। শিশুর ভবিষ্যৎ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আজকের এই অভিযান সেই উদ্যোগেরই অংশ।

ভিযানে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহোযোগিতা করেন।

এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

51 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago