Categories: খেলা

এএফসি অ-২০ নারী টুর্নামেন্ট, কোরিয়ার গ্রুপে থেকেও শীর্ষে বাংলাদেশ

এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ এখন গ্রুপের শীর্ষে। এই গ্রুপের টপ ফেভারিট দক্ষিণ কোরিয়া। সেই দক্ষিণ কোরিয়াকে অনেকটা রুখে দিয়েছে স্বাগতিক লাওস। আজ লাওসের ভিয়েনতিয়েনে দক্ষিণ কোরিয়া মাত্র ১-০ গোলের জয় পেয়েছে। এতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া দুই দলেরই সমান ৬ পয়েন্ট ও গোল ব্যবধান ১০। বাংলাদেশ প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ১১ বার আর কোরিয়া ১০ বার। বেশি গোল দেয়ায় বাংলাদেশ এইচ গ্রুপে শীর্ষে রয়েছে। 

আগামী পরশু দিন গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ঐ ম্যাচে অন্তত ড্র করতে পারলেই বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে। এতে সিনিয়র দলের পর অ-২০ দলও এশিয়ার চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। লাওসকে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছিল। সেই লাওস প্রায় রুখেই দিয়েছিল কোরিয়াকে। ৮৩ মিনিটে একমাত্র জয়সূচক গোল পায় কোরিয়া। ফলে কোরিয়াকে রুখে দেয়ার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়াকে নিয়ে বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলারের ভাবনা, ‘এখন আমাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। আমি শুধু আশা করি এই টুর্নামেন্ট থেকে মেয়েরা কিছু শিখবে। যখন আমরা কোরিয়ার বিপক্ষে খেলবো, আমি মনে করি ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাচটা খেলার জন্য সবকিছুই আমাদের আছে। আমরা আমাদের সেরাটাই দিবো। তবে আমি স্রেফ মনে করি, কাজগুলো ঠিকঠাক করতে আমাদের কিছু বিষয় শিখতে হবে এবং আশা করি সেটা আমরা শিখবও।’

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago