জয়পুরহাটে মিথ্যা যৌতুকের মামলা করায় দুই নারীকে জরিমানা

জয়পুরহাটে পৃথক দুটি যৌতুক মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় দুই বাদীর জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ পরিশোধ না করলে তাদের কারাদণ্ড দেওয়া হয়। তবে জরিমানা পরিশোধ করে ছাড়া পেয়েছেন দুই বাদী। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল এ রায় ঘোষণা করেন। জয়পুরহাট আদালতের পরিদর্শক আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ে একটি মামলার বাদী নুদার সুলতানা লিজাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর মামলার বাদী হানিফা খাতুনকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের পশ্চিম হাস্তাবসন্তপুর মহল্লার বাসিন্দা নুদার সুলতানা লিজার সঙ্গে স্বামী মাহফুজুর রহমানের বিয়ে বিচ্ছেদ হয়। এরপর তিনি দশ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণে মামলা মিথ্যা প্রমাণিত হলে আসামি মাহফুজুর রহমানকে অব্যাহতি এবং বাদীকে শাস্তি দেন আদালত।

অন্যদিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হানিফা খাতুন এক লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেন। আদালতে সাক্ষ্য-প্রমাণে মামলাটি মিথ্যা হওয়ায় আসামিকে অব্যাহতি এবং বাদীকে শাস্তি দেওয়া হয়।

জয়পুরহাট প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago