চট্টগ্রামের ভূজপুর থানায় দায়ের করা শিশুধর্ষণ মামলার প্রধান আসামি আবুল কাশেমকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আবুল কাশেম ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার পূর্ব মুসলিমপুর এলাকার বাসিন্দা। চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম মোজাফফর হোসেন বলেন, শিশু ধর্ষণের অভিযোগে গত ২১ জুলাই ভূজপুর থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলায় আবুল কাশেম প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভূজপুর থানায় হস্তান্তর করা হয়।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…