রয়েল ইকো ল্যান্ডের চটকদার বিজ্ঞাপনে হাউজিং ব্যবসার নামে প্রতারণার অভিযোগঃ চটকদার প্রচারনার ফাঁদে না পড়ার আহবান বিশেষজ্ঞদের

সাইনবোর্ডর জন্যে জমি ভাড়া নিয়ে কোম্পানীর সাইনবোর্ড লাগিয়ে অন্যের জমি প্লট আকারে গ্রাহকদের নিকট বিক্রির অভিযোগ পাওয়া গেছে রয়েল ইকো ল্যান্ড নামের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানাগেছে, প্লট আকারে বিক্রির জন্যে সদ্য গজিয়ে উঠা এই প্রতিষ্ঠানের তেমন কোন জমিন কেনা নেই। যৎসামান্য যা একটু জমি কেনা আছে তার চেয়ে শতগুন বেশি প্লট বিক্রি করছে।

মাওয়াতে মানুষের জমিতে সাইনবোর্ড স্থাপনের জন্য ভাড়া নিয়ে দেদারছে কল্পিত প্লট বিক্রি করে যাচ্ছে। এক্ষেত্রে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে চটকদার বিজ্ঞাপনকে পূঁিজ বানিয়ে প্রতারণা করে যাচ্ছে।বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা-২০০৪(সংশোধিত-২০১৫) এর আওতায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ’র নিবন্ধন গ্রহন করেনি রয়েল ইকো ল্যান্ড। সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধিমালা প্রতিপালন না করেই কেবল ট্রেড লাইসেন্স নিয়েই ব্যবসা শুরু করেছে।

প্রতারণাপূর্ণ ব্যবসার একমাত্র পূঁজি হচ্ছে বিলাসবহুল অফিস, চৌকস মার্কেটিং টিম ও মিডিয়াতে চটকদার বিজ্ঞাপন। তাদের প্রতারণার টার্গেট প্রধানত প্রবাসী বাংলাদেশীরা। কথিত হাউজিং ব্যবসার প্রসারের জন্যে রয়েল ইকো ল্যান্ডের পরিচালক কাজি হেমায়েত আবাসন মেলার নামে মার্কেটিং টিম সমেত এখন আরব আমিরাত ও কাতারে সফর করছেন বলে জানাগেছে।

২৬শে আগষ্ট থেকে ২রা সেপ্টেম্বর-২০২৩ পর্যন্ত দুবাই, ৩রা সেপ্টেম্বর- ২০২৩ পর্যন্ত আবুধাবিতে এবং ৪ঠা সেপ্টেম্বর থেকে ৮ই সেপ্টেম্বর পর্যন্ত কাতারে রয়েল ইকো ল্যান্ড লিমিটেড এর একক আবাসন মেলার আয়োজন করা হয়েছে।
”জীবনকে উপভোগ করতে চাইলে আপনার স্বপ্নের বাড়ী বানান রয়েল ইকো ভ্যালিতে, নতুন ঢাকায় গ্রামীন জীবন, জীবনকে উপভোগ করে নিন প্রাকৃতিক পরিবেশের মিশেলে নান্দনিক আধুনিকতা, প্রজেক্ট ভিজিট করার জন্য রয়েছে আমাদের নিজস্ব পরিবহন সুবিধা”-এরকম মনোমুগ্ধকর প্রচারনা চালিয়ে গ্রাহকদের আকৃষ্ট করে যাচ্ছে।

স্বল্প মূল্যে প্লট বিক্রি ও সামান্য পরিমাণ কিস্তিতে পরিশোধের সিসটেম হচ্ছে তাদের প্রতারণার অন্যতম কৌশল। সাথে বুকিং দিলেই উপহার সামগ্রীর অফার। গঙ্গা জলে গঙ্গা পূঁজা করছেন। কিন্তু স্বল্প মূল্যের কিস্তি যে পুরোটাই খোয়া যাবে আর কোন দিনই প্লটের সন্ধান মেলবে না-অসচেতন গ্রাহকগণ তা বুঝতেছে না। প্রতারিত হওয়ার পূর্বে প্রবাসী সহ সকল পর্যায়ের গ্রাহকদের চটকদার প্রচারনার ফাঁদে না পরে যাচাই বাচাই করে সিদ্ধান্ত নেয়ার আহবান জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ।

 

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

1 hour ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago