যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কের বিষয় সফলভাবে শেষ করায় দুই উপদেষ্টাকে অভিনন্দন জানাল উপদেষ্টা পরিষদ

সফলভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কের বিষয়টি শেষ করার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অভিনন্দন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে জুলাই বিপ্লবের এক বছরের সব অনুষ্ঠান সুষ্ঠুভাবে শেষ করার জন্য সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে অভিনন্দন জানানো হয়।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে তাদের শুভেচ্ছা জানানো হয়। পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি শুভেচ্ছা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ। কারণ তিনি সফলভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার নেতৃত্ব দিয়েছেন। যুক্তরাষ্ট্র আমাদের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে।

সত্যিকার অর্থে আমাদের যারা প্রতিযোগী আছে, তাদের থেকে আমরা একই বা ভালো অবস্থানে আছি।’

শফিকুল আলম বলেন, ‘উপদেষ্টা পরিষদ সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন জানিয়েছে। তিনি জুলাইয়ের ৩৬ দিনের পুরো অনুষ্ঠানমালা নিজে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন। এটি একদম সুচারুভাবে সম্পন্ন হয়েছে।

বিশেষ করে ৫ আগস্টের আয়োজনে লাখ লাখ জনতা উপস্থিত ছিল মানিক মিয়া এভিনিউতে।’

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

19 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago