স্বেচ্ছাসেবক দল নেতা লিটু হত্যা মামলায় বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিল্টন গ্রেফতার

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার ওরফে লিটু হত্যা মামলার ৫ নম্বর আসামি মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াজ মাহমুদ খান মিল্টনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৬ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর বাগান বাড়ি এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর সগির হোসেন। তিনি জানান- বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার ওরফে লিটু হত্যা মামলার এজাহারভূক্ত আসামী রিয়াজ মাহমুদ খান মিল্টনকে আজ বিকেল সাড়ে ৩ টার দিকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য- ৩১ জুলাই সন্ধ্যার পর বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকায় মো. লিটন শিকদার ওরফে লিটুকে হত্যার পাশাপাশি তার বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও তার মা, বোন ও ভাই কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় ১ আগস্ট বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেছিলেন নিহত লিটুর বোন মোসাঃ মুন্নি (৩৫)। মামলায় নামধারী ৬১ জন ও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করা হয়।

প্রসঙ্গত- মাস কয়েক ধরে নিহত লিটুর বোন মুন্নি ও তার স্বামী জাকির হোসেন গাজীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। নিহত লিটুর বোন মুন্নি ও দায়েরকৃত মামলায় উল্লেখ করেন হামলার সময় লিটুর হাত কেটে বিচ্ছিন্ন করে নিয়ে যায় আসামি রিয়াজ মাহমুদ খান মিল্টন। তারপর অন্যান্য আসামিরা হামলা চালিয়ে বাদিসহ তার মা ভাইদের পিটিয়ে কুপিয়ে আহত-নিহত করে। পারিবারিক দ্বন্দ্বের কারণে জাকিরের নির্দেশেই এ হমলার ঘটনা ঘটে।

বরিশাল প্রতিবেদক

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

31 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

49 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago