Categories: বিনোদন

জন্ডিসে ৩৪-এ প্রয়াত হলেন কন্নড় অভিনেতা সন্তোষ বলরাজ

মাস কয়েক আগেই জন্ডিস ধরা পড়ে। চিকিৎসা চলাকালীন শারীরিক অবস্থা অবনতি হতে থাকে কন্নড় অভিনেতা সন্তোষ বলরাজের। এরপর সোমবার বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে নেওয়া হয় তাকে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে প্রয়াত হন অভিনেতা।

তার বয়স হয়েছিল ৩৪ বছর।

অভিনেতার প্রয়াণে কন্নড় বিনোদন জগতে ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাকে স্যান্ডলউডের ফিউচার স্টার হিসেবে দেখতেন।

সন্তোষ বলরাজ ছিলেন কন্নড় চলচ্চিত্র জগতের একজন উদীয়মান অভিনেতা এবং প্রখ্যাত প্রযোজক আনেকল বলরাজের ছেলে।

আনেকল বলরাজ ২০০৩ সালের সুপারহিট ছবি ‘কারিয়া’ প্রযোজনা করেছিলেন, যেখানে দর্শন মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি ২০২২ সালে একটি পথ দুর্ঘটনায় মারা যান।

সন্তোষ বলরাজ সিঙ্গেল ছিলেন এবং তিনি তার মায়ের সঙ্গে থাকতেন। তিনি বাবার রেখে যাওয়া ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে বিনোদন জগতে নিজের অবস্থান তৈরি করছিলেন।

২০১২ সালে ‘ওলাভিনে ওলে’ নামের একটি রোমান্টিক ড্রামা ছবিতে অভিনয় করেন সন্তোষ। যেখানে তার বিপরীতে ছিলেন নেহা পাটিল। ছবিটিতে তার অভিনয় প্রশংসিত হয়। এরপর ২০১৩ সালে চক্রবর্তী পরিচালিত ‘জন্ম’ ছবিতে মুখ্য চরিত্র কান্তীরাভ হিসেবে অভিনয় করেন তিনি। ২০১৫ সালের অ্যাকশন থ্রিলার ছবি ‘গণপা’-তে অভিনয়ের মাধ্যমে সন্তোষ জনপ্রিয়তা পান।

প্রভু শ্রীনিবাস পরিচালিত এ ছবিটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এই ছবির কাহিনি অনেকটা ‘কারিয়া’ ছবির মতোই এবং এটি সুপারহিট হয়।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago