পটুয়াখালীতে বিএনপি করার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় জামায়াত কর্মীকে মারধর

পটুয়াখালীর বাউফলে বিএনপি করার প্রস্তাব প্রত্যাখ্যান করায় জামায়াতের কর্মী ফারুক হাওলাদারকে (৬০) মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা জসিম পঞ্চায়েতের বিরুদ্ধে। মারধরে আহত ফারুক বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বুধবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ গ্রামে এ ঘটনা ঘটে।

চিকিৎসাধীন ফারুক হাওলাদার জানান, ঢাকায় জামায়াতের ঐতিহাসিক সমাবেশে যোগ দেওয়ার পর থেকেই তিনি বিএনপি নেতা জসিম পঞ্চায়েতের টার্গেটে ছিলেন। মঙ্গলবার (৫ আগস্ট) বাউফলে জামায়াতের আনন্দ মিছিলে অংশগ্রহণ করায় ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে জসিম পঞ্চায়েত ও তার সহযোগীরা তাকে ঘর থেকে ডেকে নিয়ে এসে মারধর করেন। আমি অসুস্থ, আমাকে মারিস না বলার পরেও তারা থামেনি বলে অভিযোগ করেন তিনি। হামলাকারীরা তার শরীরের বিভিন্নস্থানে আঘাত করার পাশাপাশি অণ্ডকোষে লাথি মারে এবং কালাইয়া এলাকা ছাড়ার হুমকি দেয়।

ফারুকের স্ত্রী বিউটি বেগম বলেন, আমার স্বামী নানা রোগে ভুগছেন। তাকে ঘর থেকে ডেকে নিয়ে মারধর করা হয় এবং বলা হয় দিনের মধ্যে কালাইয়া ছেড়ে চলে না গেলে মেরে ফেলা হবে।

কালাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক তাসনিম আলম বলেন, আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু বিএনপির কিছু নেতা আমাদের সাংগঠনিক কাজে বাধা দিচ্ছেন এবং নারীদেরও হুমকি দিচ্ছেন।

অভিযোগ অস্বীকার করে সাবেক কালাইয়া ইউনিয়ন যুবদল সভাপতি জসিম পঞ্চায়েত বলেন, ফারুক আগে আওয়ামী লীগের কর্মী ছিল। আমি তাকে বিএনপিতে যোগ দিতে বলেছিলাম, কিন্তু সে জামায়াতের রাজনীতি চালিয়ে যাচ্ছিল। এ নিয়ে কথা-কাটাকাটি হয়েছে, তবে আমি তাকে মারিনি।

এ বিষয়ে বাউফল থানা পুলিশের ওসি আকতারুজ্জামান সরকার বলেন, ঘটনার কথা শুনেছি, তবে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জামায়াত ইসলামীর বাউফল উপজেলার আমির মাওলানা ইসহাক মিয়া বলেন, এ ঘটনায় আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ।

পটুয়াখালী প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago