জয়পুরহাটে কলা বাগানে আগুনে পুড়ছিল বস্তা, নিভিয়ে মিলল লাশ

জয়পুরহাটের আক্কেলপুরে বস্তায় ভরে অজ্ঞাত এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকার একটি কলার বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরনে লাল গেঞ্জি ও কালো রঙের প্যান্ট। বয়স আনুমানিক ৩৫ বছর।

স্থানীয় বাসিন্দা মো. আসাদুজ্জাসান বলেন, কলাবাগানের মালিক বিকাশ চন্দ্র এসে আমাদের বিষয়টি জানান। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন জ্বলছে। পরে আমরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি।

কলাবাগানের মালিক শ্রী বিকাশ চন্দ্র দেবনাথ, আমি রাত ৮টার পর পুকুরে মাছের খাবার দিতে এসে দেখি, কলার বাগানে দাউ দাউ আগুন জ্বলছে। তখন কাছে গিয়ে দেখি ৪-৫ বস্তা লাকড়ি ও পাতা রয়েছে। একটি বস্তায় একজন মানুষ পুড়ছে। এটি দেখে দ্রুত গ্রামের লোকজনকে বিষয়টি জানাই। লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।

তিনি আরও বলেন, পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটিকে উদ্ধার করে।

আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, আগুনে লাশের মাথা ও শরীরের কিছু অংশ আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর লাশ বস্তায় ভরে এখানে আগুন দিয়ে পোড়ানো হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

25 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

43 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago