Categories: বিনোদন

৬ দিন মনে হচ্ছে ৬ হাজার বছর : মিষ্টি জান্নাত বিনোদন ডেস্ক ০৬ আগস্ট, ২০২৫ ১১:৪৫ শেয়ার

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হোসেন মারা গেছেন ৩০ জুলাই। বাবার মৃত্যুরন পর থেকে শোকাচ্ছন্ন এ চিত্রনায়িকা। একাধিকবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাবাকে স্মরণ করেছেন। গতকাল আরো একটি পোস্ট করেছেন তিনি।

যেখানে তিনি উল্লেখ করেছেন, বাবা ছাড়া ৬ দিন যেন ৬ হাজার বছরের মতো লাগছে তার।

নিজের সর্বশেষ পোস্টে তিনি লেখেন, ‘শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখেছিলাম, ৬ দিন হলো আর ছুঁয়ে দেখি না। ৬ দিন মনে হচ্ছে ৬০০০ বছর।’

বাবাহীন জীবন যেন অর্থহীন, এমনটাই ভাবছেন এ চিত্রনায়িকা।

লিখেছেন, ‘জীবন এমন কেন? আমি, আম্মু, আমরা সবাই এই শোক কাটিয়ে উঠতে পারছি না, আর পারব না হয়তো। কত মানুষের বাবা আছে, আমার বাবা নাই।’

বাবার শূন্যতা কোনোভাবেই পূরণীয় নয়, সে কথাও উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, ‘কতদিন দেখি না বাবা তোমায়।এত বাড়ি-গাড়ি, টাকা-পয়সা দিয়ে কী হবে? বাবাকে তো আর পাব না।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।

গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে তিনি জানান, পুরো বিষয়টিই আদতে গুজব।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago