ওমান প্রবাসীকে আনতে গিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাতজন নিহতের ঘটনায় চালককে দায়ী করেছে পুলিশ। মাইক্রোবাসটি চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন যাত্রী উদ্ধার হলেও সাতজন গাড়ির ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আজ বুধবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতরা ওমান প্রবাসী এক স্বজনকে আনতে ঢাকায় গিয়েছিলেন। বিমানবন্দর থেকে ফেরার পথে তারা দুটি গাড়িতে করে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। একটি প্রাইভেটকার ও অন্যটি হাইস মাইক্রোবাসে করে ফিরছিলেন তারা।
ভোর ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনাস্থলে এলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে এ হাতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ফয়েজুন্নেছা (৭০), খুরশিদা বেগম (৫০), কবিতা বেগম (৩৫), লাবনী বেগম (২৮), রেশমি আকতার (১১), মিম আক্তার (৩) ও লামিয়া আক্তার (৮)।
স্থানীয়রা জানান, ভোর পৌনে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
সে সময় লোকজন কিছু বুঝে উঠতে পারেননি। পরে আলো দেখে আশপাশের মানুষ এগিয়ে এসে মরদেহ উদ্ধারে সহায়তা করেন।
নোয়াখালী চৌমুহনীর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোজাম্মেল হক জানান, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ১১ জন যাত্রী ছিলেন। চালকসহ চারজন পুরুষ যাত্রী বের হয়ে আসতে পারলেও শিশু ও নারীরা মারা যান। খবর পেয়ে দমকল কর্মীরা তাদের উদ্ধার করে।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…