কুড়িগ্রাম জেলায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই পূর্ণজাগরণ  কর্মসূচি পালিত

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ নুর আলমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে “জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫” পালিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় জেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ডগিরভিটা গ্রামে শহীদ নুর আলমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের  আয়োজনে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বি. এম কুদরত-এ-খুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা।
অনুষ্ঠানে বক্তারা শহীদ নুর আলমের আত্মত্যাগ ও নেতৃত্বের তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়ের দাবিতে শহীদ নুর আলম যে আত্মবলিদান দিয়েছেন, তা কেবল কুড়িগ্রামের নয়, পুরো দেশের জন্যই অনুপ্রেরণার উৎস।”
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে কুড়িগ্রামের কৃতী সন্তান নুর আলম শহীদ হন। তাঁর মৃত্যু জাতীয় রাজনীতিতে নতুন গতি সৃষ্টি করে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কুড়িগ্রামবাসীর গৌরব, নুর আলমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপি ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫’-এর সূচনা করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকাল ৯টার পরপর কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ডগিরভিটায় অবস্থিত শহীদ নুর আলমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা বলেন, “জুলাই আন্দোলন কুড়িগ্রামের মাটি থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার এক সাহসী অধ্যায়। শহীদ নুর আলম ছিলেন সেই আন্দোলনের মশালবাহক। তার আত্মত্যাগ আমাদের আগামী দিনের সংগ্রামে প্রেরণা জোগাবে।”
বাংলাদেশ জাময়াতে ইসলামি কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে একটি বিশাল র‍্যালী কুড়িগ্রাম শহর প্রদক্ষিণ করে।   দিনটি যথাযথ মর্যাদায় পালনে উলিপুর উপজেলা প্রশাসন কর্মসূচি পালন করে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অন্যান্য উপজেলায় অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।
আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago