জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় এবং ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে মিরপুরে আনন্দ র্যালি ও গণজামায়েতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় মিরপুর উপজেলা বিএনপির আয়োজনে মিরপুর বাসস্ট্যান্ডের ঈগল চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে হাজার হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বিশাল আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম—জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য।
তিনি বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী সরকার গত ১৭ বছর ধরে বিএনপির কোনো মিছিল-মিটিং করতে দেয়নি। আজ মিরপুরবাসী সেই দমন-পীড়নের প্রতিবাদে এবং ছাত্র-জনতার বিজয়ের স্মরণে আনন্দ র্যালি করেছে।”
তিনি আরও বলেন, “আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা সামনে রেখে আমাদের সংগঠিতভাবে এগিয়ে যেতে হবে। প্রাকৃতিক সম্পদ আহরণ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতকে আধুনিকায়ন করতে হবে। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী খন্দকার টিপু সুলতান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিরচর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল রানা ভূঁইয়া বাবুসহ হাজারো নেতাকর্মী।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…