বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ ঠেকাতে ষড়যন্ত্র চলছে:মির্জা ফখরুল

বাংলাদেশে গণতন্ত্রের সঠিক উত্তরণ যেন না হয়, সেজন্য চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবদল আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: শোক ও বিজয়’ শীর্ষক যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছি, লড়াই করেছি। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরবর্তীতে প্রায় আট বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। আজকে দেশে একটি চক্রান্ত চলছে, একটি অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চলছে—যাতে করে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ সঠিকভাবে না হয়।”

তিনি বলেন, “হাসিনা সরকারের দমন–পীড়নের মধ্য দিয়ে আমরা এক দুঃসময়ের ভেতর দিয়ে পার হয়ে এসেছি। এখন আমরা একটি ট্রানজিশন পিরিয়ডে আছি। গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ এসেছে। সামনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি এবং রাজনৈতিক কাঠামোকে পুনর্গঠন করা। এগুলো মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।”

মির্জা ফখরুল বলেন, “যখনই দেশ ধ্বংসের মুখে পড়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে—তখনই বিএনপি দায়িত্ব নিয়ে তা পুনর্গঠন করেছে। এবারও সেই দায়িত্ব আমাদের ওপরই আসতে পারে। এই চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হবে।”

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি না করি। আমরা একটি সুযোগ পেয়েছি—বাংলাদেশে গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠিত করার, দেশকে অর্থনৈতিকভাবে পুনর্গঠনের। সবাই মিলে একসঙ্গে কাজ করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাই। মাথা উঁচু করে দাঁড়াই, সফল হবো।”

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

8 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

10 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

10 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

13 hours ago