দেশে আবারও ১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আলমের এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকে পোস্টটিতে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে জল্পনা-কল্পনার শুরু হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়। দেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনটি ‘ওয়ান ইলেভেন’ নামে পরিচিত।
সেদিন আওয়ামী লীগসহ সমমনা দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান এবং জরুরি অবস্থা ঘোষণা করেন। একই সঙ্গে তিনি ২২ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বাতিল করেন।
এর পরপরই সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফখরুদ্দীন আহমেদ। সে সময় সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন জেনারেল মঈন উদ্দিন আহমেদ।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…