সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিঙ্গাপুর প্রবাসী যুবকের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল রানা (২৫) নামের এক সিঙ্গাপুরপ্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি মাত্র ১৫ দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন।

নিহতের পরিবার জানায়, দেশে ফিরে জুয়েল সখীপুর পৌর শহরে একটি বাসা ভাড়া নেন এবং সোমবার বিকেলে সেখানে উঠার কথা ছিল। এ উদ্দেশ্যে তিনি গ্রামের বাড়ি থেকে আসবাবপত্র বের করছিলেন। এ সময় ঘরের টিনের বেড়ার সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বোনজামাই আশিক জানান, ঘরের টিনের বেড়া কীভাবে বিদ্যুতায়িত হলো, কেউ তা বুঝতে পারেনি। ধারণা করা হচ্ছে, আসবাবপত্র বের করার সময় কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে টিনে লেগে বিদ্যুৎ সংযোগ হয়ে থাকতে পারে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ডা. ফরিদ আহমেদ বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।”

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছাইদুর রহমান ভূঞা বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

টাঙ্গাইল প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

10 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

12 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

12 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

12 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

14 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

15 hours ago