খুলনায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্থানীয়দের মুখে কুলুপ

খুলনায় আল আমিন (২৮) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পেশায় একজন মাছের ঘের ব্যবসায়ী।

রোববার (৩ আগস্ট) রাত ৯টার দিকে ওই যুবককে গলা কেটে হত্যা করে মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি রাস্তার ওপর ফেলে যায় দুর্বৃত্তরা।

নিহত আল আমিন দৌলতপুর মহেশ্বরপাশা দিঘির পূর্বপাড় এলাকার সাহেদ আলীর ছেলে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া খানা বাড়ি পল্লবের বাড়ি সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে। রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দৌলতপুর থানা পুলিশের ওসি তদন্ত জাহিদুল ইসলাম বলেন, কালো রঙের একটি পালসার মোটরসাইকেলসহ গলাকাটা অবস্থায় একটি যুবকের লাশ মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ির সামনে পড়ে আছে, এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে জানতে পারি গাড়িটি চলন্ত অবস্থায় ছিল। কে বা কারা তাকে হত্যা করেছে তা কেউ বলতে পারছে না।

তিনি বলেন, ধারালো অস্ত্র দিয়ে ওই যুবকের গলা কাটা হয়েছে। ওই যুবকের পরনে গেঞ্জি এবং গ্যাবাডিনের প্যান্ট ছিল। লাশ উদ্ধারের পরপরই ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। আশপাশের সিসি ফুটেজ নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের পর ওই এলাকার কেউ মুখ খুলছে না।

খুলনা ব্যুরো

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago