বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কুমিল্লা জেলখানায় নাজিমের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টায় কুমিল্লা জেলখানায় সাক্ষাৎ করতে যাবেন তিনি।
ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দুপুর ১২টায় কুমিল্লা জেলখানায় নাজিমের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ৩টায় মায়ের কবর জিয়ারত এবং ৪টায় নাজিমের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। ওই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা উত্তর জেলা, কুমিল্লা দক্ষিণ জেলা ও কুমিল্লা মহানগর নেতাদের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতার নির্দেশ প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটলেও নবরূপে এবং নানাভাবে ফ্যাসিবাদ আবারও এখানে জেঁকে বসার আশঙ্কা খুবই দৃশ্যমান। বিশেষত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ যেন দিনেদিনে কুমিল্লার মুরাদনগরের মাফিয়া হিসেবে আত্মপ্রকাশ করেছে! জাতীয় নাগরিক পার্টির সাথে সরাসরি সংশ্লিষ্ট এই পক্ষপাতদুষ্ট উপদেষ্টার প্রত্যক্ষ ইন্ধনে করা একটি মিথ্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিলেও সম্প্রতি কুমিল্লার নিম্ন আদালতে স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করা হয়। এই সংবাদ শুনে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক নাজিম মাহমুদের মা হার্ট অ্যাট্যাকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর নানা প্রশাসনিক টালবাহানার পর প্যারোলে জামিন নিয়ে নাজিম তার মায়ের জানাযায় অংশগ্রহণ করে। গণঅভ্যুত্থানোত্তর যে কাঙ্খিত রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা, সেই জনপ্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়ে ছাত্রনেতা নাজিমের ওপর এ ধরণের নিষ্ঠুর নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…