বরগুনা পৌরশহরের বিবি সড়কে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর বাজারজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
শনিবার (২ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ব্যবসায়ীর নাম জসীম উদ্দিন। তার ‘লেডিস পয়েন্ট’ নামে একটি কাপড়ের দোকান রয়েছে ওই সড়কে।
ভুক্তভোগী ও স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ঘটনার সময় জসীম উদ্দিন তার শিশুসন্তানকে নিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। পথে একটি নারী পথচারীর সঙ্গে ধাক্কা লাগলে শিশুটি পড়ে যায়। এ নিয়ে জসীমের সঙ্গে দুই নারীর কথা কাটাকাটি হয়। বিষয়টি জানাজানি হলে বস্ত্র ব্যবসায়ী সমিতির নেতারা উভয়পক্ষকে ডেকে সালিশ বৈঠকের আয়োজন করেন।
সেই বৈঠকে হাজির হন অভিযুক্ত ইয়াসমিন তানিয়ার ছেলে সিনহা রহমান, যিনি নিজেকে ‘সমন্বয়ক’ হিসেবে পরিচয় দেন। অভিযোগ উঠেছে, বৈঠকের এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে জসীম উদ্দিনকে মারধর করেন। এ সময় বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন।
ভুক্তভোগী জসীম উদ্দিন বলেন, সমিতির সালিশে গেলে সবার সামনেই আমাকে মারধর করা হয়। এটা অপমানজনক।
বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, ঘটনার মীমাংসায় দুই পক্ষকে ডাকা হয়েছিল। কিন্তু ওই নারীর ছেলে ও তার সহযোগীরা দোকানে ঢুকে জসীমকে মারধর করে। পরে পরিস্থিতি সামাল দিতে আমরা দোকান বন্ধ করে দিই। উপযুক্ত বিচার না হলে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ থাকবে।
অভিযুক্ত সিনহা রহমান বলেন, জসীম খারাপ ভাষায় আমার মাকে অপমান করলে আমি তার কলার ধরি, ধস্তাধস্তি হয়। তবে মারধরের অভিযোগ মিথ্যা। আজ বিকেলে বিএনপির এক নেতা সালিশ করবেন।
বরগুনা সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন কালবেলাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…