জুলাই-আগস্ট ছিল গণ-অভ্যুত্থান, কৃতিত্ব গোটা বাংলাদেশের : আলাল

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ছিল গণমানুষের অভ্যুত্থান। এটা একক কারও কৃতিত্ব নয়, গোটা বাংলাদেশের কৃতিত্ব। বিবেক থেকে, বিবেকের উৎসারিত তাগিদ থেকে যে যতটুকু পেরেছেন, সে ততটুকু কাজ করেছেন।

রোববার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এটা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন। কারণ,আওয়ামী বাহিনী যখন পুলিশ এবং র‍্যাবকে সাথে নিয়ে, বিজিবিকে সাথে নিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর  হামলা চালিয়েছিল, তখন নারী শিক্ষার্থীরা তার অগ্রভাগে ছিলেন, সে হামলা প্রতিহত করার জন্য। তারাও আহত হয়েছেন।  তাদের কথা আজকে বলা হচ্ছে না। নারীদের অবদানকে আজকে সেখানে একপাশে রেখে দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার অফিস থেকে পর্যন্ত বলা হচ্ছে ছাত্র আন্দোলন। তাহলে ছাত্রীরা কোথায় গেল? এটা হবে শিক্ষার্থীদের আন্দোলন।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ১৯৭২ সালের যে সংবিধান, সেই সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র কে ঢুকিয়েছে? কোন মুক্তিযোদ্ধা বলেছে, ধর্মনিরপেক্ষতার  যুদ্ধে গেলাম? কোন মুক্তিযোদ্ধা কবে বলেছে যে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করেছি সমাজতন্ত্র আদায়ের জন্য? কেউ বলেনি। তারপর একতরফা সেটা হয়ে গেছে। এ রকম একতরফা যাতে না হয়, সেজন্য বিএনপি তো সবার আগে পদক্ষেপ নিয়ে বসে আছে। আমরা আমাদের ৩১ দফা যে সংস্কার প্রস্তাব, সেখানেও আমরা সব শেষ যে বাক্যটি লিখেছি, যারা আপনারা পড়েছেন বা জেনেছেন। আপনারা দেখবেন যে এর চেয়েও উত্তম যদি কোনো প্রস্তাবনা জনগণের বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে আসে, আমরা সেটাকে গ্রহণ করব।

আয়োজক সংগঠনের সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজামুদ্দিন দরবেশের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী শপু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্টাফিল হোসেন আকন্দ প্রমুখ।

স্টাফ রিপোর্টার

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago