Categories: খেলা

৬ আগস্ট শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প, কোচরা আসবেন কবে?

টানা দ্বিপাক্ষিক সিরিজ খেলার পর বর্তমানে বিশ্রামে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এই সময়টা নিজেদের মতো করে উপভোগ করছেন তারা। তবে এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ চূড়ান্ত হওয়ায় আবারো ক্রিকেটে ফিরতে হচ্ছে তাদের।

আগস্টে ভারতের বিপক্ষে খেলার কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে এক বছরের জন্য। ফলে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে পূর্ব নির্ধারিত কোনো সিরিজ ছিল না। তবে এই ফাঁকা সময়কে কাজে লাগাতে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করছে বিসিবি।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে এই সিরিজটি। সিরিজ শুরুর আগে অবশ্য স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন ক্রিকেটাররা। তাসকিন আহমেদ এবং লিটন দাসরাও অবশ্য সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন আগেই। বিসিবি তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন।

আজ রোববার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন ক্যাম্প শুরুর কথা। তিনি বলছিলেন, ‘৬ তারিখে ঢাকায় ক্যাম্প শুরু হবে। সবাই আসবে, ফিটনেস দিয়ে শুরু হবে। তারপর কোচরা চলে আসবে ১১, ১২, ১৩ তারিখ…এরকম সময়ের মধ্যে কোচরা আসা শুরু করবে।’

‘কোচরা আসার পর এখানে স্কিলের কাজ শুরু হবে। তবে এখান থেকে ক্যাম্পটা চলে যাবে। আমরা আশা করছি ক্যাম্পটা চলে যাবে সিলেটে। সিলেটে কিছুদিন অনুশীলন করবে। তারপর ইনশাআল্লাহ আমরা নেদারল্যান্ডসের সাথে সেখানে সিরিজটা খেলবো।’

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

19 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

30 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago