এক দফার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতনের পেছনে দেশের জনগণই মূল ভূমিকা রেখেছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এক দফার প্রকৃত ঘোষক কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী নয়—এ দেশের জনগণই এর একমাত্র ঘোষক।
রোববার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এনসিপির সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “আজ ঐতিহাসিক ৩ আগস্ট। ঠিক এক বছর আগে, এই শহীদ মিনারে নানা শ্রেণি-পেশার মানুষ সমবেত হয়ে যে দাবি তুলেছিল, সেটিই ছিল সেই ঐতিহাসিক এক দফা। এটা কোনো একক ব্যক্তি বা দলের ঘোষণা ছিল না। এ আন্দোলনের একমাত্র মালিক দেশের জনগণ।”
তিনি আরও বলেন, “গণমানুষের দাবি থেকেই যে আন্দোলনের সূত্রপাত, তা কোনো গোষ্ঠীগত স্বার্থ নয়, ছিল জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই। সেই আন্দোলনই বদলে দিয়েছে রাজনৈতিক পরিস্থিতি।”
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…