পূবাইলে ভাড়া বাসা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুর মহানগরের পূবাইলের হাড়িবাড়ির টেক এলাকায় একটি ভাড়া বাসা থেকে দরজা কেটে গার্মেন্টস শ্রমিক শংকর চন্দ্র বালার (৫৩) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বরিশাল নগরীর আগরপুর রোড এলাকার দয়নন্দ বালার ছেলে।

জানা গেছে, শংকর চন্দ্র বালা পূবাইল এলাকার এ অ্যান্ড এ ট্রাউজার লিমিটেড কারখানার ওয়াশিং ইউনিটে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি হাড়িবাড়ির টেক এলাকার একটি চারতলা ভবনের পকেট রুম ভাড়া নেন।

পাশের রুমের ভাড়াটিয়া জানান, “আমি ডে শিফটে কাজ করি, আর তিনি নাইটে। তাই দেখা হতো না। আজ দুপুরে বাসায় এসে পাশের রুম থেকে দুর্গন্ধ পেয়ে বাড়িওয়ালাকে জানিয়েছি।”

বাড়ির মালিক শাহজাহান ভূঁইয়ার স্ত্রী খোরশেদা পারভিন সিমা বলেন, “রোববার দুপুরে কারখানা থেকে কিছু কর্মী এসে দরজা বন্ধ পায় এবং ডাকাডাকি করে সাড়া না পেয়ে আমাদের জানায়। পরে আমরা পুলিশে খবর দিই।”

খবর পেয়ে পূবাইল থানা পুলিশ বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ইলেকট্রেশিয়ানের সহায়তায় ড্রিল মেশিন দিয়ে দরজা কেটে ঘরের ভেতরে প্রবেশ করে শংকর চন্দ্র বালার লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক বলেন, “ঘরের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে স্ট্রোক করে তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।”

শংকরের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

গাজীপুর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

10 seconds ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago