নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতি, মূল্যবান যন্ত্রাংশ লুট

ঐতিহ্যবাহী নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) গভীর রাতে মিলের নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডদের বেঁধে মিলের মূল্যবান যন্ত্রাংশ লুট করে নিয়ে যায় ডাকাতেরা। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও মিল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া এলাকায় অবস্থিত নাটোর সুগার মিলে প্রবেশ করে। তারা প্রথমে সুগার মিলের দায়িত্বরত নিরাপত্তা প্রহরীদের বেঁধে ফেলে এবং মিলের ভেতরে প্রবেশ করে। এরপর মিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নিয়ে যায়।

নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে ডাকাতরা মিলের কারখানার অংশে প্রবেশ করে। সেখান থেকে বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে গেছে। খোয়া যাওয়া মালামালের তালিকা করা হচ্ছে। তালিকা প্রস্তুত হলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ডাকাতির সত্যতা মিলেছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ডাকাতরা মিলের কোন কোন মালামাল বা যন্ত্রাংশ নিয়ে গেছে, সে তালিকা সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি ডাকাত দলের পরিচয় শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago