ছাত্রলীগ নেতা প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে আটক

এক্সপ্রেস প্রতিবেদক
অনৈতিক সম্পর্কের অভিযোগে কুমিল্লার লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে মেহেদী হাসান নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের রায়পুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী সেলিমের ঘর থেকে তাকে আটক হন। আটককৃত মেহেদী একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে ও বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সদস্য।
রায়পুর গ্রামের বাসিন্দা আবদুল করিম বলেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের মালয়েশিয়া প্রবাসী সেলিম হৃদয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া করছে। গত সোমবার গভীর রাতে সে গোপনে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে। মঙ্গলবার বিকালে প্রবাসীর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে গ্রামবাসীকে নিয়ে তল্লাশী করে। ওই সময় ছাত্রলীগ নেতা মেহেদীকে প্রবাসীর স্ত্রীর খাটের নিচে শুয়ে থাকা অবস্থায় উত্তম মধ্যম দেয় এলাকাবাসী।
বুধবার রাতে খবর পেয়ে লালমাই থানা পুলিশের একটি টিম প্রবাসীর ঘরে আটক অবস্থায় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ও পরকীয়া প্রেমিকাকে উদ্ধার করে।
প্রবাসীর স্ত্রী বলেন, আমার কোলে এক বছর বয়সি কন্যা সন্তান রয়েছে। মেহেদী হাসান আমার কাছে টাকার জন্য এসেছিল। তার সঙ্গে আমার খারাপ কোন সম্পর্ক নেই। কিন্তু এলাকাবাসী তাকে অনৈতিক সম্পর্কের অভিযোগে দুইদিন আটক রেখে পুলিশে দিয়েছে।
লালমাই থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেহেদী হাসান নামের একজনকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পুলিশ হেফাজতে রয়েছেন ভুক্তভোগী নারীও।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

8 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

10 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

13 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

13 hours ago