যশোর শহরে সিসি ক্যামেরা নষ্ট, বাড়ছে অপরাধ

  • ২০১৭ সালে প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে পৌর এলাকাজুড়ে ১৩০টি সিসি ক্যামেরা স্থাপন করে যশোর পৌরসভা।
  • পৌর এলাকার গুরুত্বপূর্ণ অন্তত ৭৬টি পয়েন্টে ক্যামেরাগুলো স্থাপন করা হয়।
  • সচল আছে মাত্র ৭০টি। বাকি ৬০টি ক্যামেরার মধ্যে ২০টির বেশি চুরি হয়েছে।

    যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা। এই মোড় থেকে শহরের চারদিকে চারটি সড়ক বিভিন্ন দিকে গেছে। এই মোড়েই একটি বৈদ্যুতিক খুঁটিতে বসানো রয়েছে তিনটি সিসি ক্যামেরা। তবে তিনটিই নষ্ট। কোনোটির সংযোগের তারই ছেঁড়া, কোনোটি নিচের দিকে বাঁকানো। অথচ অপরাধপ্রবণতা কমাতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াতে ৯ বছর আগে শহরের গুরুত্বপূর্ণ এই স্থানে বসানো হয়েছিল ক্যামেরাগুলো।

    স্থানীয়রা বলছেন, সঠিক পর্যবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে ক্যামেরাগুলো। এতে শহরে বাড়ছে অপরাধপ্রবণতা। শুধু এই দড়াটানাই নয়; ২০১৭ সালে যশোর পৌরসভা ১৬ লাখ টাকা ব্যয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপন করে ১৩০টি সিসি ক্যামেরা। সেগুলোর মধ্যে বর্তমানে সচল আছে মাত্র ৭০টি, বাকি ৬০টি ক্যামেরার মধ্যে ২০টির বেশি চুরি হয়েছে। আর অন্যগুলো অকেজো। জনস্বার্থে স্থাপন করা সিসি ক্যামেরা কেন অচল হয়ে পড়ল, তার সুনির্দিষ্ট জবাব নেই পৌরসভা কিংবা প্রশাসনের কাছে। এদিকে অপরাধপ্রবণতা কমাতে এবং নজরদারি বাড়াতে শহরজুড়ে আরও বেশি সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সচেতন নাগরিকেরা।

    পৌরসভার তথ্য অনুযায়ী, ২০১৭ সালে পৌর এলাকার গুরুত্বপূর্ণ অন্তত ৭৬টি পয়েন্টে এই ক্যামেরা স্থাপন করা হয়। এগুলোর মধ্যে অন্যতম শহরের সিভিল কোর্ট মোড়, দড়াটানা, চৌরাস্তা, রেলরোড, রেলস্টেশন, শহীদ মিনার, বকুলতলা, আরবপুর, পুলিশ লাইনস ও পৌর পার্ক। তবে সে সময় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা মণিহারে একটি ক্যামেরাও স্থাপন করা হয়নি।

    খোঁজ নিয়ে জানা যায়, শহরের জজকোর্ট মোড়, দড়াটানা এলাকা, এম কে রোডে বিদ্যুতের খুঁটির সঙ্গে সিসি ক্যামেরা স্থাপন করা আছে। এগুলোর কোনোটির তার বিচ্ছিন্ন, কোনোটির ক্যামেরা ভাঙা। আবার কোনো কোনো স্থানে তারের সঙ্গে ঝুলছে সিসি ক্যামেরা। এসব ক্যামেরা অকেজো থাকায় অপরাধী শনাক্ত এবং অপরাধ নিয়ন্ত্রণে কোনো কাজে আসছে না। তাই চুরি, ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকাণ্ড হলেও অনেক ক্ষেত্রে জড়িতরা পার পেয়ে যাচ্ছে।

    সূত্র মতে, ২০২১ সালে ৯ লাখ টাকা ব্যয়ে ৯০টি ক্যামেরা সংস্কারের উদ্যোগ নেয় যশোর পৌরসভা। এরপর চার বছরে আর নতুন ক্যামেরা সংযোজন কিংবা মেরামত করা হয়নি। জেলা প্রশাসকের কার্যলয়ে চলতি মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় উঠে আসে হত্যা, চুরি, ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নষ্ট সিসি ক্যামেরাগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সদস্যরাও।

    পৌর প্রশাসক মো. রফিকুল হাসান বলেন, ‘এ বিষয়ে আমার কাছে স্পষ্ট কোনো ধারণা নেই। তবে যতটুকু জানি, পৌরসভার উদ্যোগে কিছু ক্যামেরা স্থাপন করা হয়েছিল। যেগুলো জেলা পুলিশ পর্যবেক্ষণ করছে। তবে কতগুলো ক্যামেরা সচল আছে, সেটি আমি বলতে পারব না।’

    এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘পৌরসভার সিসি ক্যামেরাগুলো পুলিশ সুপারের কার্যালয় থেকে মনিটরিং করা হয়। তবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়। এটি পুলিশের কৌশলগত অবস্থান। বিভিন্ন হত্যাকাণ্ড বা অপরাধবিষয়ক কোনো ঘটনা ঘটলে আসামিদের ধরতেও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে।’

যশোর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago