নোয়াখালীতে আ.লীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

গত ৪৮ ঘণ্টায় নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। এর আগে শুক্রবার ও শনিবার জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করেছে পুলিশ। তার ধারাবাহিকতায় গত ৪৮ ঘণ্টায় পুলিশ মোট ১৪ জনকে গ্রেপ্তার করে। তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদধারী নেতা অথবা সক্রিয় কর্মী। এদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ থানার শাহাদাত হোসেন পাভেল (৩০), সুধারাম মডেল থানার মো. আরমান (১৯), চরজব্বর থানার মো. রিপনুর রহমান (২৬), মো. মেহরাজ উদ্দিন মিলন চৌধুরী (২৫), বেগমগঞ্জ মডেল থানার তানজিল হাসান (২৮), আলা উদ্দিন (৪০), সিরাজ মিয়া (৫২), জাহিদুল হাসান মৃদুল (১৯), শ্রাবণ (১৯), আব্দুল আহাদ (১৮), নুর নবী রাজু (৩১), সাইফুল ইসলাম শাওন (৩৩), চাটখিল থানার ওয়াসিম রাব্বানী শিপন, মো. আলাউদ্দিন (২৮), সোনাইমুড়ী থানার জুলফিকার আলী ভুট্টো (৩৮), পার্থ সাহা (৩২) ও সেনবাগ থানার মো. আলী হোসেন (৩৬) ও মো. গিয়াস উদ্দিন বুলেট (৩৩)।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম  বলেন, অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানে নোয়াখালীতে গত ৪৮ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান ও অপারেশন ডেভিল হান্ট এর কার্যক্রম চলমান আছে। অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

নোয়াখালী প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago