Categories: খেলা

বরিশালের কোচ হলেন আশরাফুল

ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় নাম লিখিয়েছেন মোহাম্মদ আশরাফুল৷ দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে রংপুর রাইডার্সে কাজ করেন তিনি। এবার আসন্ন এনসিএলেও কোচ হিসেবে দেখা যাবে তাকে। বরিশাল বিভাগের কোচ হিসেবে কাজ করবেন সাবেক এই ক্রিকেটার।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে বলেন, ‘বরিশাল দলকে নিয়ে আমরা সত্যিই ভাবছি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের সেরা ক্রিকেটারদের একজন, আশরাফুল। ওকে আমরা কোচ হিসেবে নিয়েছি। সে নিজেও ওই আগ্রহ দেখিয়েছে। সে বলেছে কোচ হতে চায়। যেহেতু সে বরিশালে দুই বছর খেলেছে, তাকে আমরা সেখানে কোচ হিসেবে নেওয়ার পরিকল্পনা করেছি।’

‘তার সাথে বাংলাদেশের হয়ে খেলেছে…সেলিম আছে, রোকন আছে, আফতাব আছে ওদের সাথেও আমরা আলাপ আলোচনা করব। ওরা যদি ফ্রি থাকে, আগ্রহী থাকে…ছোট ছোট যে টুর্নামেন্টগুলো হচ্ছে, ন্যাশনাল লিগ হচ্ছে, এখানে ইনভলভ করব। ওদের থেকে আমাদের ক্রিকেটাররা উপকৃত হবে।’-যোগ করেন তিনি।

আঞ্চলিক ক্রিকেট নিয়ে আকরাম বলেন, ‘এবার আমরা চট্টগ্রামে রিজিওনাল একটা টি-টোয়েন্টি করছি। যেটা আগস্টের ২৭ তারিখ শুরু হবে। আমার বিভাগে ১১টা জেলা আছে। ওরা খেলবে। দুই-তিনটা ভালো ক্রিকেটারও যদি পায়, ওই টুর্নামেন্ট থেকে, ওরা কিন্তু জাতীয় পর্যায়ে চট্টগ্রামের হয়েও খেলতে পারবে। এটাও কিন্তু আমাদের বোর্ড প্রেসিডেন্টের প্ল্যান এবং সেই হিসেবে আমরা প্রথম রিজিওনাল টি-টোয়েন্টি করছি।’

বরিশাল বিভাগের ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বলে শোনা যায় এ নিয়ে আকরাম বলেন, ‘আমরা নিজেরাও এটা নিয়ে আলাপ-আলোচনা করেছি। কারণ অন্য কোনো ডিভিশনের দল নিয়ে এইরকম কথা-বার্তা হয় না। এরা ম্যানেজার নিয়ে খুশি না, কোচ নিয়ে খুশি না, অধিনায়ক নিয়ে খুশি না। খেলোয়াড়দের নিজেদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এটা হওয়া উচিত না।’

‘তো সেটা নিয়ে আমরা লম্বা সময় আলাপ করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে এটা খুব গুরুত্ব সহকারে আমরা মনিটর করব। যদি দেখি যে খেলা নষ্ট হচ্ছে বা মানসম্মান খারাপ হচ্ছে তাহলে আমরা একশন নিব। আগামী চার-পাঁচ দিনের মধ্যে আমরা প্রতিটা ডিভিশনের ম্যানেজারদের ডেকে আমরা জানিয়ে দেব এটি। পাশাপাশি তাদের গাইডলাইন দেব যাতে সবকিছু ঠিকঠাক থাকে। তারপরও যদি তারা নিজেদের কাজ করতে ব্যর্থ হয় তাহলে ভবিষ্যতে আর তাদের এ কাজ করতে দেব না আমরা।’

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago