দর্শনায় শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের পোস্টার হাতে মানববন্ধন

চুয়াডাঙ্গার দর্শনায় জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে  যুবদলের উদ্যোগে পোস্টার হাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দর্শনা পুরাতন বাজারে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন যুবদলের সিনিয়র সহসভাপতি ও প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে যুবদল সবসময় রাজপথে সক্রিয় ভূমিকা রাখছে।’ তারা আরও জানান, আগামী ৪ আগস্ট ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন: আমার না বলা কথা’ শীর্ষক একটি আয়োজন হতে যাচ্ছে। এই আয়োজনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা জেলা যুবদলের পোস্টারিং কর্মসূচির অংশ হিসেবেই দর্শনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।০

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক ফারুক হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহান আলী, দর্শনা যুবদলের যুগ্ম আহ্বায়ক আপু সুলতানসহ বিএনপি ও যুবদলের অন্যান্য নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago