আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্র’ অবশ্যই সংবিধানের প্রস্তাবনা ও তফসিলে উল্লেখ করে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে হবে।

শনিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার থেকে জানানো হয়েছে, আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। ওইদিনের মধ্যেই জুলাই সনদ প্রকাশের দাবি জানিয়ে আসছি আমরা।”

তবে তিনি অভিযোগ করে বলেন, “ঐকমত্য কমিশন এখনো নোট অব ডিসেন্ট সম্পর্কিত বিষয়গুলোর সমাধান দেয়নি। ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের সুরাহা করা আমাদের এবং দেশবাসীর দাবি।”

সংবাদ সম্মেলনে চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “রোববার ঢাকায় এইচএসসি পরীক্ষা ও ছাত্রদলের কর্মসূচি রয়েছে। একই এলাকায় দুটি কর্মসূচি থাকায় জনদুর্ভোগের আশঙ্কা রয়েছে। এজন্য আমরা দুঃখিত। ছাত্রদল তাদের কর্মসূচির স্থান পরিবর্তন করায় তাদের ধন্যবাদ জানাই।”

ছাত্রনেতাদের চাঁদাবাজির বিষয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “এসব ঘটনা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী। যারা জড়িত, তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এক বছরে পূর্ণতা পায়নি। জুলাই সনদের মাধ্যমে হয়তো আংশিক পূরণ হবে। তবে কর্মসংস্থান ও অর্থনৈতিক অবস্থা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। নতুন বাংলাদেশের জন্য লড়াই এখনো শেষ হয়নি।”

নাহিদ ইসলাম জানান, রোববার (৩ আগস্ট) নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে এবং এর মাধ্যমে জুলাই পদযাত্রার সমাপ্তি ঘটবে। এ উপলক্ষে তিনি গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র ও জনতাকে আগামীকাল (রোববার) বিকেল ৪টায় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ দলের অন্যান্য নেতারা।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

11 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

11 hours ago