সিরাজগঞ্জে মোটরসাইকেলে ফেনসিডিল পাচারকালে দুই মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে মোটরসাইকেলে করে ফেনসিডিল পাচারের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। তাদের কাছ থেকে ১০৫ বোতল ফেনসিডিল, চারটি মোবাইল ফোন, নগদ ৬ হাজার ৪৮০ টাকা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে সদর উপজেলার রায়পুর ১ নম্বর মিলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার লক্ষীপুর গ্রামের মো. একাবর আলীর ছেলে মো. নবাব চৌধুরী (২৫) এবং মোবারকপুর গ্রামের মৃত সেন্টু রহমানের ছেলে মো. সেলিম রেজা (৩৫)।

শনিবার (২ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে মোটরযানে পরিবহনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ রায়পুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযানে নামে এবং ১০৫ বোতল ফেনসিডিলসহ দুইজনকে হাতেনাতে আটক করে।

আটকদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago