শাহবাগ মোড় থেকে ‘জুলাই যোদ্ধাদের’ ছত্রভঙ্গ করল পুলিশ

রাজধানীর শাহবাগ মোড় অবরোধকারী ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয় এবং অবরোধস্থলে তৈরি করা মঞ্চটিও অপসারণ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার থেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একটি পক্ষ শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে।

শুক্রবার বিকেলে একই পরিচয়ের আরেকটি পক্ষ ওই অবরোধের বিরোধিতা করলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে সংঘাত এড়াতে পুলিশ উভয় পক্ষকে শাহবাগ মোড় থেকে সরিয়ে দেয়।

অবরোধের বিরোধিতাকারী ‘জুলাই যোদ্ধা’ দলের সদস্যরা সাংবাদিকদের বলেন, “প্রকৃত জুলাই যোদ্ধারা জনগণের দুর্ভোগের কারণ হতে পারেন না। অথচ কিছু ব্যক্তি ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে শাহবাগ মোড় অবরোধ করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

স্টাফ রিপোর্টার

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago