চান্দিনায় ভাঙারি ব্যবসার আড়ালে গাঁজা চাষ

কুমিল্লার চান্দিনায় এক আঞ্চলিক সড়কের পাশ ঘেঁষে সামনে ভাঙারি ব্যবসা, পেছনে সবজি বাগানের পরিচর্যার আড়ালে গাঁজা চাষ করে আসছেন মো. লিটন (৪০) নামের এক মাদক কারবারি। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টায় উপজেলার বরকইট ইউনিয়নের যুগপুকুরিয়া গ্রামের ভাঙারি দোকান থেকে তাকে আটক করে যৌথ বাহিনী।

বাগানে পুঁইশাক, পালংশাক, ঢেঁড়সসহ নানা শাক-সবজির সঙ্গে লাগিয়েছেন গাঁজাগাছ। ফলের ক্যারেটকে টপ বানিয়ে পৃথক চারটি গাঁজাগাছ থেকে প্রতি দুই মাস পর পর কয়েক কেজি করে গাঁজা সংগ্রহ করছেন তিনি।

স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর সবজি চাষের আড়ালে গাঁজা চাষ করলেও শেষরক্ষা হয়নি লিটনের। অবশেষে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বস্তাভর্তি গাঁজার কাঁচা পাতাসহ  হাতেনাতে আটক হন তিনি।

আটক লিটন বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন জানান, লিটন দীর্ঘদিন স্থানীয় লোকজন ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সবজি বাগানে গাঁজা চাষ করে আসছে।

বৃহস্পতিবারও তার লাগানো ৪টি গাঁজাগাছ থেকে কয়েক কেজি গাঁজাপাতা সংগ্রহ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করা হচ্ছে।

কুমিল্লা প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago