কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মানাধীন হলের ছাদ ধসে ১০ শ্রমিক আহত

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মানাধীন ভবনের ছাদ ধসে ১০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিদ্রোহী হলের পাশে বিশ্ববিদ্যালয়ের এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে হঠাৎ নির্মাণাধীন ভবনের একটি অংশ ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত শ্রমিকদের কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। স্থানীয় শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাদের উদ্ধার করে। নতুন ছাত্র হলে দুর্বল খুঁটি ও বৃষ্টির মধ্যে বেলকনির ছাদ ঢালাইয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সরজমিনে দেখা যায়, নির্মাণকাজে ব্যবহৃত হচ্ছিল নিম্নমানের রড এবং রড বাঁধার জন্য ব্যবহার করা হচ্ছিল সাধারণ পাটের দড়ি। শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম বলতে হেলমেট কিংবা সুরক্ষামূলক পোশাক কিছুই ছিল না।

এই বিল্ডিংয়ে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, আমি প্রায় ১০ বছর যাবৎ এ ধরনের নির্মাণকাজের সঙ্গে যুক্ত। কিন্তু কখনও বৃষ্টির মধ্যে ছাদ ঢালাই করতে দেখিনি। কাজটি অত্যন্ত নিম্নমানের। ইঞ্জিনিয়ার স্যার কী ভেবে বৃষ্টির মধ্যে ছাদ ঢালাই করতে বলেছে, আমার জানা নেই।

ভবনটির দায়িত্বরত প্রকৌশলী মো. রাহাত হাসান দিদার বলেন ‘সবকিছুই পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে। বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, নির্মাণাধীন ছাত্র হলের ছাদ ধসে যাওয়ার ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে প্রক্টর মো.মাহবুবুর রহমানকে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকেও চিঠি দেওয়া হবে।

ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago