নারায়ণগঞ্জে বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য নিহত জাহাঙ্গীর ভূঁইয়ার দোকান ভাড়া নেন বিএনপির সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক তোতা মেম্বার। প্রায় এক বছর আগে চুক্তি অনুযায়ী দোকানটি বার্ষিক ৩০ হাজার টাকায় ভাড়া নেওয়া হলেও দীর্ঘদিন ধরে ভাড়া পরিশোধ করা হয়নি।

বুধবার বেলা ১১টার দিকে দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়া বকেয়া ভাড়া (১০ হাজার টাকা) চাইতে গেলে তোতা মেম্বার, তার ছেলে ও কয়েকজন সহযোগী মিলে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে মারধরের শিকার হয়ে জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “ঘটনার পেছনে ভাড়া সংক্রান্ত বিরোধ রয়েছে। তোতা মিয়া জাহাঙ্গীরের কাছ থেকে তিনটি দোকান ভাড়া নিয়েছিলেন। এর মধ্যে দুইটির ভাড়া পরিশোধ করা হলেও, যে দোকানে বিএনপির কার্যালয় ছিল সেটির ভাড়া বাকি ছিল। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতিতে জাহাঙ্গীর গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

8 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

10 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

13 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

13 hours ago