আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ উল-হাসান গ্রেপ্তার

বরগুনার আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাডভোকেট আরিফ-উল-হাসান আরিফকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুর আড়াইটার দিকে আমতলী উপজেলা পরিষদ সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে বিকেলে তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. ইফতি হাসান ইমরান তাকে বরগুনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, অ্যাডভোকেট আরিফ উল-হাসান আরিফ গত এক যুগ ধরে আমতলী পৌর যুবলীগ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও আরিফ তার পক্ষে উপজেলা শহর ও ঢাকায় লিফলেট বিতরণ করেছেন এমন অভিযোগ পুলিশের। গত ৫ আগস্টের পরে ঢাকার (ডিএমপি) ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় আরিফকে আসামি করা হয়।

বুধবার দুপুর আড়াইটার দিকে আমতলী থানা পুলিশ অ্যাডভোকেট আরিফ-উল হাসান আরিফকে শহরের উপজেলা পরিষদ সড়কের সামনে থেকে ওই মামলায় গ্রেপ্তার করেছেন। ওইদিন বিকেলেই পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাকে বরগুনা জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ওই মামলার ভিত্তিতে পৌর যুবলীগ সভাপতি আরিফকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আদালতের কোর্ট উপ-পরিদর্শক (সিএসআই) মো. আনোয়ার হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রতিনিধি,বরগুনা

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

11 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

11 hours ago