বাঘায় প্রধান শিক্ষকের চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ২৫ঃ সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি

রাজশাহীর বাঘা উপজেলার মহদিপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর  বসা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে দু’জন শিক্ষক ও একজন শিক্ষার্থী-সহ প্রায় ২৫ জন আহত হয়েছেন।
বুধবার (৩০-জুলাই) সকাল ১১ টার সময় উপজেলার মনিগ্রাম ইউপির  মহদিপুর বালিকা বিদ্যালয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  প্রধান শিক্ষক আব্দুল খালেকসহ ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসক।স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঐ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পরিস্থিতি সাভাবিক করেন।
স্থানীয় একজন বলেন, গত ২০২৩ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগ বানিজ্য নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির মধ্যে একটা দ্বন্দ তৈরী হয়েছে। রাজনৈতিক পরিবর্তনে, দুপক্ষের দ্বন্দ্ব আরও প্রকোট হয়েছে। চলতি বছরেই ২১ ফেব্রুয়ারী প্রধান শিক্ষক আব্দুল খালেককে মারধর করে স্কুল থেকে বের করে দেন সকল সহকারী শিক্ষক সহ তাদের লোকজন। মারামারি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। উভয় পক্ষ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখত অভিযোগ করেন।
আজ বুধবার(৩০জুলাই) প্রধান শিক্ষককে তাঁর লোকজন বিদ্যালয়ের চেয়ারে বসাবেন, এমন খবরে সহকারী শিক্ষক পক্ষে একাধিক লোকবল আগে থেকে বিদ্যালয়ে অবস্থান নেয়। অপর দিকে প্রধান শিক্ষক তাঁর লোকজন নিয়ে সকাল ১১ টার সময় শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হন।
প্রধান শিক্ষক আব্দুল খালেক,তার ভাই আমানুল্লাহ,আনোয়ার হোসেন, হক সাহেব,নেক আলমসহ ১০ জন। এদের মধ্যে সবাই পাশ্ববর্তী চারঘাট স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে রামেক হাসপাতালে পাঠান।
অপর দিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদসহ সহকারী শিক্ষকদের পক্ষে আহত শিক্ষক জাকির হোসেন, শিক্ষার্থী সুমাইয়াসহ ঐ এলাকার আকাশ,বজলুর রহমান,মারুফ,রাজু,রুবেল,
রাইদুল ইসলাম,জীবন, সম্রাট আলী, সাগর,রাহাবুলসহ ১৫ জন। এদের মধ্যে আকাশ,রাহাবুল ও রুবেলকে রামেক হাসপাতালে পাঠান বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুলী বিভাগের কর্তবরক চিকিৎসক।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমি ও আমার লোকজন-সহ সেনাবাহিনীর স্কুলে পৌঁছায়। ঘটনার স্থলে পরিস্থিতি শান্ত হলে সেনা সদস্যরা চলে যান। উপস্থিত শিক্ষকদের নিয়ে আমি বিদ্যালয়ের অফিস কক্ষে বসে ছিলাম। শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের স্বার্থে বিষয় গুলো মিটিয়ে নেয়ার পরামর্শ দিয়েছি। তিনি আরো বলেন, এ বিষয়ে কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ করেননি।
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago