কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-বাবা ও মেয়ের মৃত্যু

এক্সপ্রেস কুষ্টিয়া
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার হাউজিং কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই এলাকার মৃত শামসুল হকের ছেলে মো. সালাম (৪০), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)। এ ঘটনায় ভাতিজা সিয়াম (১৩) আহত হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রুপা খাতুন বিকেল ৪টার দিকে নিজের ঘরে ঝাড়ু দিচ্ছিলেন। এসময় ঘরের ভেতর ঝুলে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে বাঁচাতে এগিয়ে যান স্বামী সালাম এবং মেয়ে সাবা। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা তিনজনই ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলের পাশে থাকা সালামের ভাতিজাও বিদ্যুৎস্পৃষ্ট গুরুতর আহত হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রাজিব বলেন, বিকেলে সালামের বাড়িতে গিয়ে দেখতে পাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি, তার স্ত্রী, মেয়ে ও ভাতিজা ঘরের মেঝেতে পড়ে রয়েছে। সে সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
নিহত সালামের চাচাতো ভাই সাইদুল জানান, সালামের শহরের জেলখানা মোড়ের ফটোকপির দোকান রয়েছে। দুপুরে খাবার খাওয়ার জন্য বাড়িতে এসেছিলো সে। ওই সময় ঘরের ভেতর পরিবারের সবাই অবস্থান করছিল। একদিন আগেই বাড়িতে ইলেকট্রিকের কাজ করিয়েছিলেন বলে জানান তিনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সজীব উদ্দিন স্বাধীন বলেন, তিনজনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের মৃত ঘোষণা করা হয়েছে। আহত আরেকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল জানান, তিনজনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago