আজ থেকে উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু

আজ (৩০ জুলাই, বুধবার) থেকে দেশের সব সরকারি-বেসরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে। চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। এবারের ভর্তি কার্যক্রমের জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এতে বলা হয়েছে, এ বছরও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই ভর্তির সুযোগ দেওয়া হবে। কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। ভর্তির জন্য শিক্ষার্থীদের সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। এই ব্যয়ের মধ্যে কলেজভেদে ভর্তি ও সেশন ফি, রেজিস্ট্রেশন সংক্রান্ত বোর্ড ফি এবং রেড ক্রিসেন্ট, ক্রীড়া ও অন্যান্য ফি অন্তর্ভুক্ত রয়েছে।

নীতিমালায় অঞ্চলভেদে ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগরীর নন-এমপিও ইংরেজি ভার্সন কলেজে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা ফি নেওয়া যাবে। অন্যদিকে উপজেলা পর্যায়ে এমপিওভুক্ত কলেজের বাংলা ভার্সনের জন্য সর্বনিম্ন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফি আদায় করতে হবে রশিদের মাধ্যমে। অতিরিক্ত ফি নেওয়া যাবে না।

আবেদনের যোগ্যতা নির্ধারণ করে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ২০২৩, ২০২৪ বা ২০২৫ সালের মধ্যে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা আবেদন করতে পারবেন। বিদেশি বোর্ডের ফলের ভিত্তিতেও ভর্তি হতে পারবে, তবে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন সাপেক্ষে।

এবারের ভর্তি নীতিমালায় ৯৩ শতাংশ আসন সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বাকি ৭ শতাংশের মধ্যে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য ৫ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ এবং অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত রাখা হয়েছে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সেসব আসন মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে।

ভর্তির পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে এবং প্রতিটি কলেজকে নিজস্ব ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। বোর্ডের অনুমতি ছাড়া কোনো শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া বা অন্য কলেজে ভর্তি নেওয়া যাবে না। ছাড়পত্র ও ভর্তি সংক্রান্ত তথ্য বোর্ডে জমা দিতে হবে ১৫ দিনের মধ্যে।

নতুন নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো অনুমোদনহীন ক্যাম্পাস বা অননুমোদিত বিষয়ে ভর্তি কার্যক্রম চালালে সংশ্লিষ্ট কলেজের স্বীকৃতি ও এমপিও বাতিল করা হবে। এ ছাড়া সরকারি কলেজের ক্ষেত্রেও নীতিমালা লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

11 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

11 hours ago