ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযান,একটি সিলগালাসহ ৬ ফার্মেসির বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি ফার্মেসিকে জরিমানা ও ৬টি ফার্মেসির বিরুদ্ধে মামলা করা হয়। সেই সঙ্গে একটি ফার্মেসিকে সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গড়েয়া বাজারে সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ওষুধ, ওষুধের অতিরিক্ত মূল্য, ড্রাগ লাইসেন্স, সরকারি ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে নজর দেওয়া হয়। এসময় অনিয়মের অভিযোগে ৬টি ফার্মেসির বিরুদ্ধে মামলা, ৫টি ফার্মেসিকে  ২৭ হাজার টাকা জরিমানা ও মোস্তফা ফার্মেসিকে সিলগালা করে দেওয়া হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।

অভিযানকালে অন্যান্য ফার্মেসিগুলো নকল-ভেজাল ও আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি না করা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি না করা ও সঠিক তাপমাত্রায় ওষুধের সংরক্ষণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও পরামর্শ দেয়া হয়।

সেনাবাহিনীর এই যৌথ অভিযানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়েছে বলে জানান ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান শেখ। তিনি বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

10 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

11 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

12 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

12 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

14 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

14 hours ago